IRCTC Agent Rule : ৮৫ হাজার টাকা পর্যন্ত মাসে আয়, কীভাবে হতে পারেন IRCTC এজেন্ট, রইল সব ধাপ 

Audio Narrative Assistant
Executive Summary
How to Become IRCTC Agent : ভারতীয় রেলে (Indian Railway) টিকিট বুকিংয়ের জন্য এই ওয়েবসাইটের (IRCTC) দ্বারস্থ তবে আপনি কী জানেন, কীভাবে IRCTC-র এজেন্ট হওয়া যায় ? আজকাল ডিজিটাল ইন্ডিয়ায় অফলাইনের থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পছন্দ করেন যাত্রীরা।

How to Become IRCTC Agent : ভারতীয় রেলে (Indian Railway) টিকিট বুকিংয়ের জন্য এই ওয়েবসাইটের (IRCTC) দ্বারস্থ হই আমরা। তবে আপনি কী জানেন, কীভাবে IRCTC-র এজেন্ট হওয়া যায় ? মাসে কত আয় করা যায় এই সাইট থেকে। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ।

আজকাল ডিজিটাল ইন্ডিয়ায় অফলাইনের থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পছন্দ করেন যাত্রীরা। বর্তমানে দেশের একটি বড় অংশের মানুষ, বিশেষ করে ছোট শহর ও আধা-শহুরে এলাকার যাত্রীরা, এখনও টিকিট বুকিংয়ের জন্য অন্যের ওপর নির্ভর করেন। সেই ক্ষেত্রে স্বল্প পুঁজিতে যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য IRCTC এজেন্ট (IRCTC Agent) হওয়া অত্যন্ত লাভজনক একটি সুযোগ হয়ে। এই ব্যবসার মাধ্যমে প্রতি মাসে প্রায় ৮৫,০০০ টাকা বা তার বেশি আয় করা সম্ভব।

IRCTC এজেন্ট আসলে কী করে ?
একজন আইআরসিটিসি এজেন্ট হলেন ভারতীয় রেলের অনুমোদিত টিকিট বুকিং পার্টনার। তিনি গ্রাহকদের হয়ে ট্রেনের টিকিট বুক করেন এবং প্রতি টিকিটে নির্দিষ্ট কমিশন পান। তবে শুধু ট্রেনের টিকিটেই এই ব্যবসা সীমাবদ্ধ নয়। আয় বাড়ানোর জন্য এজেন্টরা আরও কিছু পরিষেবা দিতে পারেন:

ট্রেনের মধ্যে খাবার বুকিং (e-Catering)

হোটেল ও লজ রিজার্ভেশন

বিমানের টিকিট এবং বাস বুকিং

এজেন্টদের আয়ের উৎস ও কমিশন স্ট্রাকচার
IRCTC এজেন্টদের মূল আয় আসে প্রতি বুকিংয়ের কমিশনের ওপর ভিত্তি করে। পিএনআর (PNR) প্রতি কমিশনের হিসাব নিচে দেওয়া হল

টিকিটের ক্যাটাগরি প্রতি PNR কমিশন (অনুমোদিত)
Non-AC ক্লাস (SL, 2S) ₹২০
AC ক্লাস (1A, 2A, 3A, CC) ₹৪০

অতিরিক্ত আয়: টিকিট বুকিংয়ের পাশাপাশি ১% পর্যন্ত পেমেন্ট গেটওয়ে কমিশন এবং বিমান বা হোটেল বুকিংয়ের মাধ্যমে প্রতি মাসে অনায়াসেই আয়ের অঙ্ক ₹৮৫,০০০ বা তার ওপরে নিয়ে যাওয়া সম্ভব।

কীভাবে আবেদন করবেন ? 
IRCTC সরাসরি সাধারণ মানুষকে এজেন্সির আইডি দেয় না। এর জন্য অনুমোদিত Principal Service Provider (PSP) বা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। নিচে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হল

১ অনুমোদিত সার্ভিস প্রোভাইডার নির্বাচন: প্রথমে IRCTC-র অফিসিয়াল পোর্টালে গিয়ে অনুমোদিত Principal Service Provider (যেমন- eRail, Biznext ইত্যাদি)-দের তালিকা থেকে যেকোনো একটি বিশ্বস্ত মাধ্যম বেছে নিন।

২ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা: আবেদনের জন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যবসার ঠিকানার প্রমাণপত্র (দোকানের দলিল বা ভাড়ার চুক্তিপত্র) স্ক্যান করে গুছিয়ে রাখুন।

৩ অনলাইন ফর্ম ও ফি জমা: সার্ভিস প্রোভাইডারের পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। এরপর ১ বছর বা ২ বছরের প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট ফি (সাধারণত ₹৩,৯৯৯ থেকে ₹৬,৯৯৯-এর মধ্যে) অনলাইনে জমা দিন।

৪ KYC ভেরিফিকেশন ও আইডি অ্যাক্টিভেশন: আপনার দেওয়া মোবাইল নম্বর ও ইমেল আইডিতে ওটিপি (OTP) আসবে (মনে রাখবেন, এই নম্বর ও ইমেল যেন আগে কোনো পার্সোনাল IRCTC আইডিতে ব্যবহার করা না হয়ে থাকে)। ওটিপি ও ভিডিও ভেরিফিকেশন সফল হলে ১ সপ্তাহের মধ্যে আপনার ডিজিটাল এজেন্ট আইডি ও পাসওয়ার্ড চালু হয়ে যাবে।

আরও পড়ুন : ক্যাপচা জট-ওয়েবসাইট ক্র্যাশ থেকে মুক্তি, এই তারিখে আসছে IRCTC-র নতুন ওয়েবসাইট

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Banking

Read Previous

E85 or E20: নতুন ইথানল...

Read Next

CM Suvendu Adhikari: দিঘাতেও...